নুরাল পাগলের মৃহদেহ পোড়ানোয় অংশ নেয়া যুবক গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নুরাল পাগলের মৃহদেহ পোড়ানোয় অংশ নেয়া যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলের মৃহদেহ পোড়ানোয় অংশ নেয়া এবং দরবারে হামলার মামলায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে ফরিদপুরের নগরকান্দা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবকের নাম নজরুল ইসলাম (৩৩)। তাঁর বাড়ি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়ায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব জানান, নুরাল পাগলার দরবারে হামলায় অগ্নিসংযোগ, গুরুতর জখম, লুটপাট, হত্যা এবং কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানোর মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে নুরাল পাগলার লাশের ওপর তেল ছিটানো ব্যক্তি হিসেবে ভিডিও ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লার (২৭) বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গত ৮ আগস্ট সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। সে মামলায় নজরুল ইসলামসহ এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার দিন ৫ সেপ্টেম্বর হামলায় নিহত ছাড়াও ১০-১২ জন পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত মানুষ আহত হন। পুলিশের দুটিসহ ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৬ সেপ্টেম্বর আরেকটি মামলা করেন। এতে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এ মামলায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করে। দুটি মামলায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, এখন পর্যন্ত দুটি মামলায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই ছাড়া কাউকে ধরা হচ্ছে না। তাই ঘটনায় জড়িত নন—এমন কারও আতঙ্কিত হওয়ার কারণ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০