রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে সেবা বঞ্চিতদের বিক্ষোভ ও মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে সেবা বঞ্চিতদের বিক্ষোভ ও মানববন্ধন

Oplus_0

কামাল হোসেন : রাজবাড়ী সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদের দুর্নীতি, অনিয়ম ও নাগরিক সেবা বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ১১টায় চন্দনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের আঞ্চলিক মহাসড়কে স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এসময় বক্তৃতা করেন স্থানীয় বাসিন্দা মতিউর রহমান মুন্না, হারুণ অর রশিদ, জামাল মল্লিক, কামাল হোসেন, নাসিমা বেগম, শিউলী পারভীন, হাবু শেখ ও মতিন শেখ। এছাড়াও এতে দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন চেয়ারম্যান পদ শূন্য থাকায় উপজেলা প্রশাসন সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। কিন্তু তিনি নিয়মিত পরিষদে না আসায় সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পরিষদে একাধিকবার এলেও তার অনুপস্থিতির কারণে সেবা পাওয়া যায় না। তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের সচিব তৈয়বুর রহমান নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। সপ্তাহের বেশিরভাগ দিনই তিনি পরিষদে থাকেন না। ফোন করলে তিনি প্রায়ই জানান উপজেলা অফিসে আছেন, আসতে দেরি হবে। সচিবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি এবং অর্থের বিনিময়ে নাগরিক সেবা দেওয়ার অভিযোগও করেন বক্তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে অভিযুক্তদের অপসারণ ও পরিষদে নিয়মিত সেবা নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০