রাজবাড়ীতে ইলিশ ধরায় ১৪ জেলের কারাদণ্ড, নিলামে বিক্রি দুই নৌকা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ইলিশ ধরায় ১৪ জেলের কারাদণ্ড, নিলামে বিক্রি দুই নৌকা

Oplus_0

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় গত ২৪ ঘণ্টায় ১৪ জন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ১ লাখ মিটার জাল ও ২৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া জব্দ হওয়া দুইটি নৌকা নিলামে বিক্রি করে ৬১ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তর জানায়, শুক্রবার (১০ অক্টোবর) বেলা ৩টা থেকে শনিবার (১১ অক্টোবর) বেলা ৩টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব জেলে আটক হন। অভিযানে চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর আরও জানায়, নিষেধাজ্ঞা শুরুর পর থেকে (৪ অক্টোবর) এখন পর্যন্ত রাজবাড়ীতে ৬১টি অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ১৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩ লাখ ৯২ হাজার মিটার জাল, ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ ও তিনটি নৌকা বিক্রিতে ৯৭ হাজার টাকা আদায় করা হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধে আমরা দিন-রাত কাজ করছি। জেলেদের সচেতন করার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগও অব্যাহত থাকবে।”

অভিযানে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০