রাজবাড়ী স. কলেজে এক শিক্ষককে কলার টেনে মারধর করলেন আরেক শিক্ষক! - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী স. কলেজে এক শিক্ষককে কলার টেনে মারধর করলেন আরেক শিক্ষক!

কামাল হোসেন : রাজবাড়ী সরকারি কলেজে এক প্রভাষককে কলার ধরে টেনে নিচে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে একই কলেজের এক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে কলেজের একাডেমিক ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ১০ সেকেন্ডের ভিডিও ক্লিপ এরিমধ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে মারধরের অংশবিশেষ দেখা যায়।

ভুক্তভোগী শিক্ষক হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম আজাদুর রহমান অভিযোগ করে বলেন, “দুপুরে পরীক্ষার ডিউটি চলাকালে আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কুতুব উদ্দিনকে ইসলামের ইতিহাস বিভাগের আমির স্যার ধাক্কা দেন। কুতুব স্যার এ বিষয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। আমি তার সঙ্গে ছিলাম। অভিযোগের প্রিন্ট নেওয়ার সময় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল এসে আমাকে কলার ধরে টেনে নিচে নিয়ে যায় এবং কিল-ঘুষি মারতে থাকে। এতে আমার ঘাড়, চোখ ও মুখে আঘাত লাগে। পরে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমি এ ঘটনার বিচার চাই এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

প্রভাষক কুতুব উদ্দিন বলেন, “পরীক্ষার ডিউটির সময় ইসলামের ইতিহাস বিভাগের আমির স্যার আমাকে ধাক্কা দেন। পরে আমি অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। তখন মোস্তফা কামাল স্যার এসে আজাদুর রহমানকে ডেকে নিয়ে কিল-ঘুষি মারেন। ঠেকাতে গেলে বাংলা বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলমকেও ঘুষি দেন। আমরা আজাদকে হাসপাতালে নিয়ে যাই, ওর ঘাড়-মুখে গুরুতর আঘাত লেগেছে।”

অভিযুক্ত শিক্ষক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোস্তফা কামাল, যিনি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, তিনি বলেন, “ওরা একজন শিক্ষককে হুমকি দিয়েছে। বিষয়টি জানতেই আমি তাদের কাছে যাই। তখন আজাদুর আমার সঙ্গে খারাপ আচরণ করে, তাই কলার ধরেছি—কিন্তু মারধর করিনি।”

কোন শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “তার বাড়ি খুলনা, এখানে চাকরি করে। কিন্তু নাম বলেননি।”

রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইকরামুল করিম বলেন, “আমি শুনেছি দুই শিক্ষকের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। তবে মারধরের বিষয়ে আমি এখনো কিছু জানি না।”

এ ঘটনায় শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “একজন শিক্ষক আরেকজন শিক্ষককে প্রকাশ্যে কলার ধরে মারধর করা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লজ্জাজনক ঘটনা।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০