রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ নভেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াদ আলী শেখ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন।

রিয়াদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদি কেস্টপুর গ্রামের রহমত আলী শেখের ছেলে এবং রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার একটি বেকারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার (২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রনক সরকার গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “মোটরসাইকেলটি শ্রীপুর দিক থেকে বড়পুলের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের একটি গাছে এবং পরে আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।”

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০