রাজবাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের মিলাদ ও দোয়া - Rajbari
কামাল হোসেন
২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের মিলাদ ও দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলকে ঘিরে দলীয় কার্যালয়ে শোকাবহ ও আবেগঘন পরিবেশ দেখা যায়।এ সময় আবেগে কান্নায় ভেঙে পড়েন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। তিনি বক্তব্যে বলেন, “আমাদের নেতা খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, তিনি এই দেশের গণতন্ত্রের মা। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। আমরা রাজবাড়ীর ছাত্রদল আল্লাহর দরবারে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি। তাঁকে ছাড়া এই দেশের রাজনীতি, গণতন্ত্র কোনোটাই পূর্ণতা পাবে না।” তিনি আরও বলেন, “দেশের প্রতিটি ছাত্রদল কর্মী আজ ব্যথিত। নেত্রীকে আমরা আর কষ্টে দেখতে চাই না। তাঁর সুস্থতা আমাদের প্রেরণা।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, শেখ রাসেল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ পাঁচ উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে ছাত্রদল নেতারা খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০