রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি - Rajbari
কামাল হোসেন
২৬ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

রাজবাড়ী প্রধান ডাকঘরে মেয়াদি সঞ্চয় হিসাবের নামে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমানতের টাকা দ্রুত ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন। বক্তব্য রাখেন মো. সেলিম, শরীফ শেখ, রাবেয়া বেগমসহ একাধিক ভুক্তভোগী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধা মেয়াদি সঞ্চয় হিসাব খুলে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে সাদা স্লিপের মাধ্যমে অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় এক কোটি টাকা গ্রহণ করেন। কিন্তু সেই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি বলে জানান তারা।

ভুক্তভোগীরা বলেন, বহু মানুষ তাদের সারা জীবনের সঞ্চয়, অবসর ভাতা ও কষ্টার্জিত অর্থ নিরাপদ বিনিয়োগের আশায় ডাকঘরে জমা করেছিলেন। কিন্তু এখন সেই টাকা ফেরত না পেয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই চিকিৎসা, সন্তানের পড়াশোনা ও সংসারের প্রয়োজনীয় খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। বক্তারা আরও অভিযোগ করেন, এ ঘটনায় তৎকালীন পোস্টমাস্টার বিকাশ বিশ্বাসেরও সংশ্লিষ্টতা রয়েছে। তাই কেবল একজনকে নয়, ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ সময় তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনা, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের সম্পূর্ণ টাকা দ্রুত ফেরত দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তে ডাক বিভাগ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০