রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা - Rajbari
রুবেলুর রহমান
২৫ জুলাই ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ী নদী বে‌ষ্টিত কৃ‌ষি প্রধান জেলা হ‌লেও কাঁচা সব‌জির উর্দ্ধমূ‌খি দা‌মে দি‌শেহারা হ‌য়ে প‌ড়ে‌ছে নিম্নমধ‌্যবৃত্ত ও সাধারন খে‌টে খাওয়া মানুষ। গ‌ড়ে ৬০ টাকার নি‌চে নাই কোন সব‌জি। শ‌নিবার (২৫ জুলাই) দুপু‌রে রাজবাড়ী জেলা শহ‌রের বড় বাজা‌রে গি‌য়ে এমন চিত্র দেখাযায়।

রাজবাড়ী‌র বাজা‌রে কাঁচাম‌রিচ ১৬০ থে‌কে ২০০, উস্তে ৯০, লম্বা বেগুন ৭০, ঢেড়ষ ৭০, পটল ৭০, কাঁক‌রোল ৭০, কচুম‌খি ৬০, সষা ৬৫, ধুন্দুল ৫০, কাচ কলা প্রতিহা‌লি ২০ থে‌কে ২৫, মি‌ষ্টি কুমড়া ৫০ থেকে ৬০, পেঁ‌পে ২৫ থে‌কে ৩০ ও আলু ২৫ টাকা কে‌জি দ‌রে বিক্রি হ‌চ্ছে।

এদি‌কে কাঁচা সব‌জির পাশাপা‌শি রাজবাড়ীর খুচরা বাজা‌রে বে‌ড়ে‌ছে পেঁয়া‌জের দাম। ভাল পেঁয়াজ ৩৫ থেকে ৪০ ও ছালপচা পেঁয়াজ ২০ থে‌কে ৩০ টাকা কে‌জি বিক্রি হ‌চ্ছে।

আমিনউদ্দিন নামের এক রিক্সা চালক ব‌লেন, রিক্সা চা‌লি‌য়ে যা আয় ক‌রি, তা দি‌য়ে চ‌লে পু‌রো সংসার। আগে মাছ, মাংস কিনতে পা‌রি নাই। আর এখন সব‌জি কিনতে হিম‌শিম খা‌চ্ছি। এভা‌বে দাম বাড়‌তে থাক‌লে আমরা যাব কোথায়। বাজা‌রে কোন নিয়ন্ত্রণ নাই, হুটহাট সব কিছুর দাম বে‌ড়ে যায়। ৫০/৬০ টাকার নি‌চে নাই কোন সব‌জি।

আরেক ক্রেতা শা‌হিদুল ইসলাম ব‌লেন, আয় বু‌ঝে না‌কি ব‌্যায়, সে হি‌সেবে এখন ডাল-ভাত খাওখাই কষ্ট। সব কিছুর দাম লা‌ফি‌য়ে লা‌ফি‌য়ে বাড়ছে। আর যে জি‌নি‌সের দাম একবার বা‌ড়ে  সেই জি‌নি‌সের দাম ক‌মে না। বৃ‌ষ্টির অজুহা‌তে এক সপ্তাজের ব‌্যবধা‌নে কে‌জি‌তে ২০/৩০ বা তারচে‌য়েও বেশি দাম বে‌ড়ে‌ছে। সরকা‌রের উচিত কাচা সব‌জি সহ সব কিছুর দাম নিয়ন্ত্রণে আনা।

দিদারুল ইসলাম ব‌লেন, এখন বাজার ম‌নিট‌রিং নাই। সি‌ন্ডি‌কেট ক‌রে সব কিছুর দাম বাড়া‌নো হয়। সরকা‌রের আমলা, নেতাকর্মী‌দের বক্তব‌্য শুন‌লে ম‌নে হয় আমরা উন্নত বি‌শ্বের কোন দে‌শে বসবাস ক‌রি। কিন্তু বাস্ত‌বে আমরা খাবারই পাই না। সব‌জির বাজা‌রে গে‌লেই টাকা শেষ, মাছ-মাংস তো দু‌রের কথা। বাজা‌রের জন‌্য বাসা থে‌কে বের হই এক হিসা‌ব ক‌রে, আর বাজা‌রে গি‌য়ে হ‌য়ে যায় ভিন্ন। প্রয়োজনীয় অ‌নেক কিছু না কিনেই ফি‌রে যে‌তে হয়। এভা‌বে আর কত‌দিন? সরকার যেন এগু‌লো দে‌খেও দে‌খে না।

সব‌জি ব‌্যবসায়ী মোঃ রাজু ব‌লেন, বৃ‌ষ্টির কার‌ণে সব‌জির আমদা‌নি কম, যার কার‌ণে দাম কিছুটা বাড়‌তি। ত‌বে আড়ত থেকে আমরা যেভা‌বে কি‌নি সে হি‌সে‌বেই ক্রেতাদের কা‌ছে বিক্রি ক‌রি। আমদা‌নি বাড়‌লে দাম।ক‌মে আস‌বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০