কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

আজ শুক্রবার (২৩ জুলাই) গ্লাসগোয় পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের। উদ্বোধনী অনুষ্ঠানে লাল-সবুজের পতাকা বহনের গৌরব অর্জন করেছেন জাতীয় দলের সাঁতারু রাজবাড়ীর কৃতিসন্তান সামিউল ইসলাম রাফি। রাফি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের আন্ধার মানিক গ্রামের মৃত আব্দুল খালেক ও শিমলা ইয়াসমিন দম্পতির একমাত্র সন্তান।

বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) স্কটল্যান্ডের গ্লাসগোতে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের। ১০টি ডিসিপ্লিনে ২১৫টি স্বর্ণপদকের লড়াইয়ে অংশ নিতে বাংলাদেশ চারটি ডিসিপ্লিনে ১৫ জন অ্যাথলেট নিয়ে মাঠে নামছে। উদ্বোধনী অনুষ্ঠানে লাল-সবুজের পতাকা বহনের গৌরব অর্জন করেছেন জাতীয় দলের সাঁতারু সামিউল ইসলাম রাফি।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা জানিয়েছেন, অ্যাথলেটিকস দলের সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানের পর গ্লাসগোতে পৌঁছাবেন। ফলে উদ্বোধনী কুচকাওয়াজে বাংলাদেশের পতাকাবাহক হিসেবে নির্বাচিত করা হয়েছে রাফিকে। একই সঙ্গে কিংস ব্যাটন রিলেতেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন জাতীয় দলের আরেক সাঁতারু সোনিয়া আক্তার।

পতাকাবাহক নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত সামিউল ইসলাম রাফি বলেন, কমনওয়েলথ গেমসের মতো মর্যাদাপূর্ণ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করা আমার জন্য বিশাল সম্মানের। দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা একজন ক্রীড়াবিদের জন্য গর্বের বিষয়।

আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রাফি। বাংলাদেশের এই সম্ভাবনাময় সাঁতারু মালয়েশিয়া ওপেন সাঁতার প্রতিযোগিতায় ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ক্যারিয়ারসেরা ২৬.৬৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন। এছাড়া থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদকও অর্জন করেছেন তিনি।

এবারের বাংলাদেশ দলের সবচেয়ে বড় বহর অ্যাথলেটিকসে। পাঁচটি ইভেন্টে অংশ নেবেন পাঁচ অ্যাথলেট। পুরুষদের ১০০ মিটারে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান, নারীদের ১০০ মিটারে শিরিন আক্তার, পুরুষদের ৪০০ মিটারে লুশাদ ইসলাম, ৪০০ মিটার হার্ডলসে নাজিমুল হোসেন রনি এবং মেয়েদের লং জাম্পে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বপ্না খাতুন।

সাঁতারে বাংলাদেশের চার সদস্যের দলে রয়েছেন সামিউল ইসলাম রাফি, কাজল মিয়া, সুকুমার রাজবংশী ও সোনিয়া আক্তার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অভিজ্ঞ রাফি ও সোনিয়ার পারফরম্যান্সের দিকে থাকবে বিশেষ নজর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০