রাজবাড়ীতে কমরেড অমল সেনের ২৩তম স্মরণ সভা অনুষ্ঠিত - Rajbari
কামাল হোসেন
১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে কমরেড অমল সেনের ২৩তম স্মরণ সভা অনুষ্ঠিত

বিখ্যাত কমিউনিস্ট নেতা ও শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলনের অগ্রদূত কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু। সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার সরকার, কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড ছোলেমান আলী দলু, জাতীয় ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড এনায়েত আলী, জেলা কমিটির সদস্য কমরেড তাপস দত্ত, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক এবং সাবেক জিএস অ্যাডভোকেট আরব আলী।

স্মরণ সভায় বক্তারা বলেন, কমরেড অমল সেন ছিলেন শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আজীবন সংগ্রামী এক আপসহীন নেতা। তিনি শ্রমজীবী মানুষ, কৃষক ও মেহনতি জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সততা ও আদর্শনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আরও বলেন, বর্তমান সমাজব্যবস্থায় বৈষম্য ও অন্যায় ক্রমেই বাড়ছে। এই বাস্তবতায় কমরেড অমল সেনের আদর্শ, চিন্তাধারা ও সংগ্রামের পথ আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনকে আরও সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা। স্মরণ সভায় ওয়ার্কার্স পার্টি, কৃষক সমিতি ও বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০