১৮ মাস পর গোয়ালন্দ আ’লীগ কার্যালয়ে ব্যানার ও বঙ্গবন্ধুর ছবি! - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৮ মাস পর গোয়ালন্দ আ’লীগ কার্যালয়ে ব্যানার ও বঙ্গবন্ধুর ছবি!

Screenshot

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং কার্যালয় পুনদ্ধারের ব্যানার স্থাপন করা হয়। উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের নামে এই ব্যানার স্থাপন করা হয়।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে অবস্থিত একতলা বিশিষ্ট গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের কার্যালয় ভবন। আওয়ামীলীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধরা ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর পর থেকে ভবনটি পত্যিাক্ত অবস্থায় পড়ে ছিল। এ পরিস্থিতিতে শনিবার সকালে আওয়ামীলীগ কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ছবি এবং ভবনের মূল ফটকে কার্যালয় পুনদ্ধারের ব্যানার স্থাপনের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে আওয়ামীলীগের পক্ষে বিভিন্ন শ্লোগন দেন গোয়ালন্দ পৌর যুবলীগ নেতা মো. সুরুজ শেখ। এসময় ভিডিওতে সুরুজ দাবি করেন উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের নির্দেশে আজ পার্টি অফিস পুনদ্ধার করা হলো।

শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গেলে দেখা যায়, একজন পুলিশ সদস্য ভবনটির পাশে বসে কর্তব্যপালন করছেন। ভবনের সামনের ব্যানার বা ভেতরের ছবি নেই। এ বিষয়ে আশপাশের ব্যবসায়ীরা কোন মন্তব্য করতে রাজি হয়নি।

যুবলীগ নেতা মো. আশরাফুল ইসলাম ফোনে জানান, শনিবার ভোরে যুবলীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ব্যানার স্থাপনের মাধ্যমে উদ্বোধন করা হয়। সেই সাথে দীর্ঘ ১৮ মাস পর কার্যালয়ে নেতৃবৃন্দের ছবি প্রতিস্থাপন করা হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. মোশারফ আহমেদ জানান, দলটির কার্যক্রম যেহেতু এখনো পর্যন্ত নিষিদ্ধ রয়েছে, তাই তাদের ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তাদের কোন কিছু করার বা বলার নাই।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, আওয়ামীলীগের দলীয় কার্যালয়টি তাদের নজরদারির মধ্যেই রয়েছে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কতিপয় ব্যাক্তি ছবি ও ব্যানার টানানোর ভিডিও করে দ্রুত শটকে পড়ে। এবং পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এসময় তিনি দাবি করেন, ছবি ও ব্যানার তারাই ভিডিও করা শেষে খুলে নিয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

১

পাংশায় ইয়াবাসহ আটক গ্রামপুলিশসহ তিন জনকে কারাদণ্ড

২

পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু 

৩

পাংশায় মাদক ও নগদ টাকাসহ একব্যাক্তি গ্রেফতার

৪

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

৫

কালুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৬

পাংশায় আব্দুল আজিজ সরদারের মৃত্যুবার্ষিকী পালিত

৭

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

৮

রোহান হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

৯

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ নারী আসামিসহ ৮ জন গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড

১১

গোয়ালন্দে ফিটনেসবিহীন পরিবহন ও ৬টি মোটরসাইকেলকে দণ্ড

১২

গোয়ালন্দে পদ্মায় অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

১৩

গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

পদ্মায় নিখোঁজেরএকদিন পর শিশু’র লাশ উদ্ধার

১৫

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি

১৬

পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু

১৭

কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

রাজবাড়ীতে প্রস্তা‌বিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল

১৯

গোয়ালন্দে সড়ক নিরাপত্তায় ভ্রাম্যমান আদালতের অভিযান

২০