রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী সদর উপজেলা শাখা ও পৌরসভা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় শহরের পৌর কমিউনিটি সেন্টারে সদর উপজেলা শাখা ও পৌরসভা শাখার আয়োজনে জামায়াতে ইসলামী সদর উপজেলা আমীর মাওঃ সাঈয়েদ আহম্মদ খানের সভাপতিত্বে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, ফরিদপুর অঞ্চলের পরিচালক ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের সহকারী মোঃ দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, রাজবাড়ী জেলা আমীর এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম, কেন্দ্রীয় সূরা কমিটির সদস্য মাওলানা হারুন অর রশিদ প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, ফরিদপুর অঞ্চলের পরিচালক ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, আজ দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ মুক্ত হয়েছে, রাজবাড়ী মুক্ত হয়েছে, দেশের জনগণ মুক্ত হয়েছে, কথা বলার অধিকার ফিরে পেয়েছে, নিরাপদে বসবাসের সুযোগ পেয়েছে, নিরাপদে পথচলা শুরু করেছে, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের যে গতিপথ শুরু হয়েছে এ গতিপথ আর কেও পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সমর্থকেরা দীর্ঘ সাড়ে ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে ময়দানে টিকে আছে। স্বৈরাচারের পতন হয়ে বাংলাদেশ ল আজ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে।

এ সময় সদর উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে রাজবাড়ী জেলা ছাত্রশিবিরের উপস্থাপনায় দলীয় সংগীত ও চেতনা শিল্পগোষ্ঠী আয়োজনে ইসলামী সংগীত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০