গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার - Rajbari
লুৎফর রহমান
১৭ জুলাই ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে তার রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলী পার্ক এলাকার একটি ইটের রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহিদ বিশ্বাস (৪২) গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জামাল বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন ব্যাটারি চালিত অটো রিকশা চালক ছিলেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও গোয়ালন্দ ঘাট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত চার থেকে পাঁচ দিন রিকশার ব্যাটারি নষ্ট থাকায় জাহিদ বিশ্বাস রিকশা চালাতে পারেননি। বৃহস্পতিবার নতুন ব্যাটারি কিনে রাতে রিকশা নিয়ে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশাটি নিয়ে পালিয়ে গেছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জাহিদ বিশ্বাসকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করে। পরে তাঁর অটোরিকশাটি নিয়ে তারা পালিয়ে যায়। তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

১০

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত

১১

রাজবাড়ীতে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

১২

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

১৩

বালিয়াকান্দিতে আড়াই লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

১৫

পাংশায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

১৬

মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা

১৭

রাজবাড়ীতে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার অভিযোগ

১৮

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১৯

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০