অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানের আন্তজেলা অটোরিক্সা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার হিজলাকর গ্রামের মো. জিন্দার আলী মোল্লার ছেলে মো. জিয়ারুল ইসলাম হৃদয় (২৩) ও একই উপজেলার কান্দাবাড়ী গ্রামের মো. নুরুদ্দিন শেখের ছেলে মো. শিপন শেখ (২৮)।

বুধবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা মোড় এলাকা থেকে ইজিবাইক ও অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, প্রাাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পানীয় বা কোন ধরণের খাবার খাইয়ে চালককে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামী ও ছিনিয়ে নেয়া অটোরিকশা ও ইজিবাইক উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ১৭ জুলাই গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলী পার্ক এলাকার অটোরিক্সা চালক জাহিদ বিশ্বাসকে (৪২) হত্যা করে অটোরিক্সা ছিনতাই কারা হয়। নিহত জাহিদ বিশ^াস গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এরপর গত ২০ জুলাই গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় অটোরিক্সা চালক আলেক মন্ডলকে অচেতন করে তাঁর অটোরিক্সা ছিনিয়ে নেয় এই চক্র। আলেক মন্ডল ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের মাজেদ মন্ডলের ছেলে। এর দুইদিন পর গত ২২ জুলাই রাতে দুর্বৃত্তরা অটোরিক্সা চালক হাসান বেপারীকে অচেতন করে গোয়ালন্দ রেলগেট এলাকায় ফেলে রেখে তার অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। হাসান বেপারী ফরিদপুর সদর উপজেলার ইসলামপুর এলাকার মাজেদ বেপারীর ছেলে। পরপর তিনটি ঘটনায় স্থানীয় অটোরিকশা ও ইজিবাইক চালকদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৩

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

৫

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

৬

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

৭

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

৮

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

৯

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

১৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

১৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

১৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

১৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

২০