গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

রাজবাড়ী গোয়ালন্দে অন্তত ১২টি মাদক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজী বেগম সহ ৩ জন মাদক ব্যাসায়ীকের গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মো. আরিফ কাজীর স্ত্রী রোজী বেগম (৫০), তার সহযোগী একই এলাকার মৃত আইয়ুব ফকিরের মেয়ে নিশি আক্তার (৪২) ও দৌলতদিয়া বাজার এলাকার মো. মোসলেম আলী মোল্লার ছেলে আখের আলী (৩২)।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দ পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত সোমবার দিনগত রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজী ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২শ পুরিয়া (২০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। তিনি আরো জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। ইতোপূর্বে মাদকদ্রব্য সহ তাকে বহুবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে ১২ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৮(ক), ৮(খ), ৪১ ধারায় মামলা রুজু করে মঙ্গলবার তাদের রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০