গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও? - Rajbari
কামাল হোসেন
৪ অগাস্ট ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় ধসে পড়তে শুরু করেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ এইচবিবি (হেরিং বোন বন্ড) সড়ক। ১ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৭২৫ টাকা ব্যয়ে নির্মিত দেড় কিলোমিটার দীর্ঘ এ সড়কের অন্তত ১৫ থেকে ২০টি স্থানে ধস দেখা দেওয়ায় নির্মাণমান, তদারকি এবং সরকারি অর্থের সঠিক ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সড়কটি দৌলতদিয়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয় থেকে আশ্রয়ন প্রকল্প হয়ে রিকাতের দোকান পর্যন্ত বিস্তৃত। চলতি বছরের ১০ জুন কাজ শেষ হওয়ার পর এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে বলে আশা জাগলেও, টানা বৃষ্টির পর সেই আশা রূপ নিয়েছে হতাশা ও ক্ষোভে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে এইচবিবিকরণ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল ১ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৭২৫ টাকা এবং চুক্তিমূল্য ছিল ১ কোটি ১৯ লাখ ৪৯ হাজার ৭৮৮ টাকা। কাজটি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। কার্যাদেশ পায় মেসার্স লাকী এন্টারপ্রাইজ। গত ১২ মার্চ কাজ শুরু হয়ে ১০ জুন শেষ হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় ধস সৃষ্টি হয়েছে। কোথাও ইটের গাইডওয়ালে ফাটল, কোথাও নিচের অংশ দেবে গেছে। বেশ কয়েকটি স্থানে ইট উঠে গিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী প্রথম শ্রেণির ইট ব্যবহারের কথা থাকলেও ধসের জায়গাগুলোতে নিম্নমানের ইট দেখা গেছে বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া গাইডওয়ালের নিচে ২৫০ মিলিমিটার পুরু ইটের গাঁথুনি থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। পুরোনো ও ছিদ্রযুক্ত বিটুমিন ড্রাম শিট জোড়াতালি দিয়ে ব্যবহার করায় অনেক স্থানে সেগুলো খুলে পড়ছে। রাস্তার দুই পাশের ঢালে প্রয়োজনীয় মাটি ভরাট, কম্প্যাকশন এবং ঘাসের টার্ফ তৈরির কথা থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব দেখা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ চলাকালেই তারা নিম্নমানের কাজের প্রতিবাদ করেছিলেন। এমনকি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাময়িকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশও দিয়েছিলেন। কিন্তু পরে সেই নির্দেশ কার্যকর হয়নি। অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নিজের ইচ্ছামতো নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই কাজ শেষ করে।

স্থানীয় কৃষক আলতাফ শেখ বলেন, “রাস্তাটি হওয়ায় আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু সেই আনন্দ বেশি দিন টিকলো না। যেভাবে কাজ হওয়ার কথা ছিল, সেভাবে হয়নি। নিম্নমানের কাজের কারণেই অল্প বৃষ্টিতেই রাস্তা নষ্ট হয়ে গেছে।”

মমিন ফকির বলেন, “কাজ শুরুর সময় আমরা ভালোভাবে কাজ করার অনুরোধ করেছিলাম। কিন্তু ঠিকাদার আমাদের কথা গুরুত্ব দেননি।”

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ফাতেমা বেগম বলেন, “সরকার মানুষের সুবিধার জন্য কোটি টাকা খরচ করেছে। কিন্তু ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তা ভেঙে যাচ্ছে। এখনই যদি এমন হয়, সামনে আরও বৃষ্টি হলে রাস্তার কী অবস্থা হবে?”

স্থানীয় বাসিন্দা দুলাল মোল্লার অভিযোগ, “সঠিক তদারকির অভাবেই সরকারের কোটি কোটি টাকার প্রকল্প ঝুঁকিতে পড়ছে। কাজের সময় অভিযোগ করার পরও শেষ পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

তবে নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারের প্রতিনিধি মো. হাবিবুর রহমান। তিনি বলেন, “সরকারি নকশা ও নির্দেশনা অনুযায়ী কাজ করা হয়েছে। টানা বৃষ্টির কারণে কোথাও ক্ষতি হয়ে থাকলে তা দ্রুত মেরামত করা হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু বকর বলেন, “স্থানীয়দের অভিযোগের পর ঠিকাদারকে কাজের মান নিশ্চিত করতে বলা হয়েছিল। বর্তমানে টানা বৃষ্টির কারণে কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছে। ঠিকাদারকে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। এক বছরের ওয়ারেন্টি থাকায় জামানত ফেরতের আগে প্রয়োজনীয় সব মেরামত নিশ্চিত করা হবে।”

এদিকে স্থানীয়দের দাবি, শুধু মেরামত নয়, পুরো নির্মাণকাজের মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে স্বাধীন কারিগরি তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০