রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন - Rajbari
রু‌বেলুর রহমান
২৭ অগাস্ট ২০২৬, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

রাজবাড়ী‌তে জেলা প্রশাসক কার্যালয় দর্শন এবং স্কুল ও হাসপাতাল সহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন ক‌রেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ  ম‌নিরুজ্জামান মিজ্ঞা।

বৃহস্প‌তিবার (২৭ আগষ্ট) দুপুর পৌ‌নে ২টার দিকে‌ জেলা শহ‌রের ইয়াছিন উচ্চ বিদ‌্যালয় প‌রিদর্শন ক‌রে সন্তোষ প্রকাশ ক‌রেন। এর আগে তি‌নি রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় পরিদর্শন ক‌রার পর শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ‌্যালয়, রাজবাড়ী পৌরসভা ও রাজবাড়ী সদর হাসপাতাল প‌রিদর্শন ক‌রেন। এ সময় তি‌নি পড়াশুনার মান, চলমান উন্নয়ন ও প্রকল্পের অবস্থান এবং স্বাস্থ‌্য সেবার খোঁজ-খবর নেন।

‌বিদ‌্যালয় প‌রিদর্শন শেষে বিভাগীয় ক‌মিশনার মোঃ  ম‌নিরুজ্জামান মিজ্ঞা ব‌লেন, রাজবাড়ী জেলার মানুষ তুলনামূলক সহজসরল এবং ভাল। ত‌বে এখা‌নে অ‌নেক সমস‌্যা আছে। তারমধ্যে নদী ভাঙন রোধ ও নদীর গ‌তিপথ ঠিক রাখ‌তে রা‌ষ্ট্রের উর্দ্ধতন কর্তৃপক্ষ থেকে চেষ্টা করা হ‌চ্ছে। এখা‌নে পা‌নি উন্নয়ন বোর্ডের ‌বি‌ভিন্ন প্রকল্প গ্রহ‌নের পাশাপা‌শি বিআইড‌ব্লিউটিএর মাধ‌্যমে ড্রেজিং কার্যক্রম চালা‌নো হ‌চ্ছে। সেই সা‌থে ‌চি‌কিৎসার সেবার মান উন্নয়নে স্বাস্থ‌্য মন্ত্রণালয়‌কে জানা‌নো হ‌বে। প‌রিদর্শনে এক‌টি প্রকল্পও দে‌খে‌ছি। সা‌র্বিক দিক দি‌য়ে এখানে প্রশাস‌নের প‌ক্ষ থে‌কে চালা‌নো কার্যক্রম স‌ন্তোষজনক। আমা‌দের প্রচেষ্টা থাক‌বে রাজবাড়ী‌তে আরও উন্নয়নমূলক কাজ করা। ‌সেই সা‌থে নদী ভাঙন থেকে মানুষ‌কে রক্ষা এবং মানু‌ষের স্বাস্থ‌্যসেবা নি‌শ্চিত ও শিক্ষার গুনগত মান ভাল করা। তি‌নি আরও ব‌লেন, দ্বিতীয় পদ্মা সেতুর স্ট‌্যা‌ডি কার্যক্রম চলমান র‌য়ে‌ছে এবং এটা হ‌লে আপনাদের এলাকার অ‌নেক উন্নয়ন হ‌বে।

এ সময় জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক তা‌রিফ উল হাসান, সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নিরুপমা রায়, জেলা শিক্ষা অ‌ফিসার প্রদ্দুত কুমার দাস, ইয়া‌ছিন উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান সহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১০

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১১

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

১২

চিকিৎসায় অবহেলার অভিযোগে নিহত বালিয়াকান্দির কনিকা মন্ডলের বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী

১৩

সিজারের পর পেটে গজ রেখে সেলাই: ৫১ দিন পর প্রসূতির মৃত্যু

১৪

রাজবাড়ী‌তে সব‌জি রাখার মি‌নি কোল্ড স্টো‌রে‌জের উদ্বোধন

১৫

জলাবদ্ধতা নিরস‌নে সু‌বিধাব‌ঞ্চিত‌দের পা‌শে ছাত্রদল নেতা

১৬

স্বর্ণপদকজয়ী রাজবাড়ীর কৃতিসন্তান সাঁতারু রাফিকে সংবর্ধণা

১৭

রাজবাড়ী‌তে স্বেচ্ছা‌সেবকদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালন

১৮

পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

১৯

পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

২০