দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৬, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আখক্ষেতে অবৈধভাবে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে নবিরন নেছা (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। পরে বিদ্যুৎস্পর্শে মৃত্যুর এই ঘটনা ধামাচাপা দিতে লাশ সরিয়ে নেওয়া এবং গুমের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

গ্রেপ্তার রফিকুল ইসলাম মৃধা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আইনুদ্দিন প্রামাণিক পাড়া এলাকার বাসিন্দা। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত ২ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে চর দৌলতদিয়া এলাকার বাসিন্দা নবিরন নেছা বর্গা জমিতে কৃষিকাজ করতে যান। সন্ধ্যার পরও তিনি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে রাত আনুমানিক ৯টার দিকে প্রতিবেশী রফিকুল ইসলাম মৃধার আখক্ষেতের পানিতে নবিরন নেছার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছিল। তবে পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, রফিকুল ইসলাম মৃধা তার আখক্ষেত রক্ষায় চারপাশে অবৈধভাবে জিআই তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। মাঠে কাজ করতে গিয়ে ওই তারে জড়িয়েই নবিরন নেছার মৃত্যু হয়। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে রফিকুল মৃধা মরদেহ সরিয়ে আখক্ষেতে ফেলে রাখেন এবং লাশ গুমের উদ্দেশ্যে পাশেই একটি গর্ত খনন করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে সহযোগিতা চেয়ে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পে অধিযাচনপত্র পাঠায়। এরই ধারাবাহিকতায় র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানার ব্যাপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসাম রফিকুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এডি বলেন, অভিযোগ পাওয়ার ৮ ঘণ্টার মধ্যেই ঘটনার প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে র‌্যাব-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করে যাচ্ছে। যেকোনো অপরাধের তথ্য র‌্যাবকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৩

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

৫

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

৬

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

৭

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

৮

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

৯

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

১৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

১৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

১৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

১৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

২০