গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম শ্রেণিতে পড়ুয়া ৭ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে হবিবুর রহমান হবি সরদার নামের ৬১ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ওমেদ আলী সরদরের ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে যৌন হয়রানির শিকার শিশু’র পিতা বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত হবি সরদার শিশুটির দুঃসম্পর্কের দাদা হয়। যৌন হয়রানির শিকার শিশুটি প্রতিবেশী অন্যান্য শিশুদের সাথে হবি সরদারের বাড়ির উঠানে খেলাধুলা করে। গত ১৯ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে ওই শিশু হবি সরদারের উঠানে খেলতে গেলে হবি সরদার তাকে কোলে করে তার নিজ শয়নকক্ষে নিয়ে গিয়ে দরজা-জানালা বন্ধ করে দেয়। এরপর শিশুটির পরিহিত কাপর খুলে তার গোপনাঙ্গে হাত দিলে শিশুটি ব্যাথায় চিৎকার করে। এসময় হবি সরদার ধরা পড়ার ভয়ে শিশুটিকে ছেড়ে দেয়।

যৌন হয়রানির শিকার শিশুর পিতা জানান, আমার মেয়ে সাথে ঘটে যাওয়া ঘটনাটি সে ওইদিনই বাড়িতে এসে তার মা’কে জানায়। কিন্তু লোক লজ্জার ভয়ে এবং আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে কয়েক দিন চুপচাপ থাকলেও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ করে বুধবার গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যাক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তিকে বুধবার বিকেলে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়ছে। এছাড়া এ বিষয়ে অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাজবাড়ী‌তে প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা মামলায় একজ‌নের যাবজ্জীবন

পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়  

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

১০

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১১

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

১২

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১৪

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১৫

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৬

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৭

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৮

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

২০