গোয়ালন্দে নদী শাসনের দাবিতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ অক্টোবর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নদী শাসনের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় ব্যাপক নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহনের দাবিতে এলাকাবাসীর ব্যানারে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার সামনে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়।

বুধবার (১০ অক্টোবর) বেলা এগারোটায় গোয়ালন্দের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম চেয়ারম্যান, আঃ রহমান মন্ডল চেয়ারম্যান, মোহন মন্ডল সাবেক সভাপতি দৌলতদিয়া ইউনিয়ন বি এন পি।বৈষম্য ছাত্র সমাজ সজীব,মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেবগ্রাম ইউনিয়ন বিএনপি, শফিকুর রহমান সেন্টু সাধারণ সম্পাদক দেবগ্রাম ইউনিয়ন যুবদল, আহমেদ আলী শিপন সাংগঠনিক সম্পাদক পৌর ছাত্র দল, মুকৃতার হোসেন সাধারণ সম্পাদক পৌর ছাত্র দল। জাহিদ হোসেন মুন্সী বাজার, মোঃ ফরিদ, জামাল মুন্সী, জাকির, ডাঃ আবুল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন দুটি ইউনিয়নের প্রায় ২৯ টি মৌজা ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। গত পঁচিশ বছর ধরে নদী ভাঙন হলেও প্রতিকারের কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন সময় নদী শাসনের কথা হলেও সেটা করা হয়নি। নদী ভাঙনে পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে হাজার হাজার পরিবার। অনেক মানুষ আশ্রয়হীন এবং গৃহহীন হয়ে পড়েছে। এই দীর্ঘ সময় সরকার কোন ব্যাবস্থা নেয়নি। আমরা প্রায় সব পরিবার চারপাঁচ বার ভাঙনের শিকার হয়ে আজ অসহায় ও নিঃস্ব হয়ে পড়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

৩

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

৪

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

৫

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৬

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

৭

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৯

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

১১

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

১২

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৩

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

১৪

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১৫

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১৬

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৮

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

২০