পাংশায় পূজা কমিটির সাথে সেনা কর্মকর্তার মতবিনিময় - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় পূজা কমিটির সাথে সেনা কর্মকর্তার মতবিনিময়

রাজবাড়ীর পাংশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  মো: মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান।

বক্তব্যকালে তিনি বলেন, এবারের পুূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পাংশাতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাজ করবে। কোন রকম সন্ত্রাসী কার্যক্রম হতে দেয়া হবে না। আপনারা নিজ নিজ মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখবেন। আনসার সদস্যরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। পূজা মণ্ডপ গুলোতে কোন সময়ই জনশূন্য রাখা যাবে না। তিনি আরো বলেন, আপনারা আত্মবিশ্বাসী হবেন তবে অতি আত্মবিশ্বাসী নয়। আত্মবিশ্বাসের পাশাপাশি আপনাদের প্রত্যেককে সচেতন হতে হবে। পরিশেষে তিনি পাংশাতে এবারে পূজা বৃদ্ধি পাওয়ায় আনন্দিত হন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্ণেল তালুকদার মোহাম্মদ হাসান রেজা, পাংশা ক্যাম্পের ক্যাপ্টেন মারুফ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, শিব শংকর চক্রবর্তী, লিটন বিশ্বাস, পৌর উদযাপন পরিষদের সভাপতি অশোক পাল, বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। মতবিনিময় শেষে পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান।  প্রসঙ্গত বিগত বছরের চেয়ে এ বছর তিন টা মন্ডপ বৃদ্ধি পেয়েছে বলে পুজা পরিষদের নেতৃবৃন্দ নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০