দৌলতদিয়া ঘাটে ফেরির টিকিটে অতিরিক্ত টাকা নেয়ায় ৩ জনকে কারাদন্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ঘাটে ফেরির টিকিটে অতিরিক্ত টাকা নেয়ায় ৩ জনকে কারাদন্ড

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে ফেরির টিকিটে অতিরিক্ত টাকা আদায় করার অপরাধে ৩ ব্যাক্তিকে ২ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিনগত মধ্যরাতে রাজবাড়ী জেলা প্রশাসন ও সেনা বাহিনীর যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
দন্ড প্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়ার মো. শহিদ প্রামানিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক (৩১), কিয়ামদ্দি মেম্বারের পাড়ার তারক আলী খাঁর ছেলে এলাহী খাঁ (৩২), শাহাদত মেম্বার পাড়ার দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির (২৭)।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ ও রাজবাড়ী সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমানের নেতৃত্বে বুধবার দিনগত রাত ১২টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় যানবাহন পারাপারে ফেরির প্রতিটি টিকিটে ১শ থেকে ২শ টাকা বেশি নেয়ার দায়ে ৩জনকে আটক করে। আটককৃতরা তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. সালাউদ্দিন জানান, দন্ডপ্রাপ্ত কেউ বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারী নয়, আমি তাদের চিনিও না। শুনেছি তারা স্থানীয় লোক। তারা কিভাবে ফেরির টিকিট বিক্রির সাথে জড়িত তা আমার জানা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০