গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১১ নভেম্বর ২০২৪, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১১ নভেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব ময়দান থেকে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-খুলনা মহাসড় হয়ে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নঈম আনসারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, জেলা যুবদলের সভাপতি খাইরুন আলম বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. এ.বি.এম ছাত্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০