গোয়ালন্দে প্রাথমিক শিক্ষকদের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে প্রাথমিক শিক্ষকদের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের নবীন বরণ ও বিদায়ী শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. নজরুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম এবং মো. আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মো. বাবর আলী, বাংলাদেশ প্রধান শিক্ষক কল্যান সমিতির গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার রায়, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি শেখ মোহাম্মদ নাজিমুদ্দিন রাসেল, সাধারণ সম্পাদক মো.  নাসির উদ্দীন মন্ডল। আরও বক্তব্য রাখেন, চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্বস আলী মোল্লা, তেনা পঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্জুআরা, যদু মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন, চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান সিরাজ। নবীন শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম। এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষকদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং ২৮ জন বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অবদানকে স্মরণ করা হয়। এবং অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

১

রোহান হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

২

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ নারী আসামিসহ ৮ জন গ্রেপ্তার

৩

রাজবাড়ীতে ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড

৪

গোয়ালন্দে ফিটনেসবিহীন পরিবহন ও ৬টি মোটরসাইকেলকে দণ্ড

৫

গোয়ালন্দে পদ্মায় অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

৬

গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

৭

পদ্মায় নিখোঁজেরএকদিন পর শিশু’র লাশ উদ্ধার

৮

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি

৯

পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু

১০

কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

রাজবাড়ীতে প্রস্তা‌বিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল

১২

গোয়ালন্দে সড়ক নিরাপত্তায় ভ্রাম্যমান আদালতের অভিযান

১৩

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১৪

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, বিচারের দাবি স্থানীয়দের

১৫

পদ্মায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ 

১৬

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

১৭

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

১৮

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

১৯

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

২০