গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২১ অক্টোবর ২০২৬, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌপুলিশের সদস্য এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলটের উপস্থিতিতে উদ্ধার করা কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

দৌলতদিয়া নৌপুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, মা ইলিশ সংরক্ষণে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধে নৌপুলিশ ও মৎস্য বিভাগের যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

১

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

২

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

৩

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

৪

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

৫

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

৬

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

৭

গোয়ালন্দে প্রসূতির চিকিৎসায় গুরুতর অনিয়মের অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

৮

গোয়ালন্দে ফিটনেস বিহীন ট্রাককে জরিমানা

৯

দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ মাদকসেবীর কারাদণ্ড

১০

রাজবাড়ী পৌরভার পূজা মন্ডপ প‌রিদর্শনে মেয়র প্রার্থী রোমান

১১

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১২

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

১৩

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১৪

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

১৫

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

১৬

গোয়ালন্দে আগাম শীতকালীন সবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন

১৭

রাজবাড়ী‌তে লালন সাঁই-এর ১৩৬তম তি‌রোধান দিবস পালন

১৮

রাজবাড়ীতে ২৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি প্রিন্স গ্রেপ্তার

১৯

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে দণ্ড

২০