পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ - Rajbari
রু‌বেলুর রহমান
২২ অক্টোবর ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জসিম উদ্দিন নামের এক ভেটেরিনারি চিকিৎসক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেন।

সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন জানান, প্রায় ১২ বছর আগে তাঁর বাবা বিলচত্রা গ্রামের মৃত কুরবান আলীর কাছ থেকে ১৩.৫০ শতাংশ জমি কেনেন। পরবর্তী সময়ে জমি রেজিস্ট্রি করে দেওয়া হলেও ৪.৫০ শতাংশ জমির দখল বুঝিয়ে দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। কুরবান আলীর মৃত্যুর পর তাঁর ছেলে ওহেদুজ্জামান ওরফে ওলপেদ জমির দখল বুঝিয়ে দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। গত ২৭ আগস্ট ওহেদুজ্জামান জোরপূর্বক ওই জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ ঘটনায় তাঁর বাবা পাংশা থানায় লিখিত অভিযোগ দেন। থানায় বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও নির্ধারিত দিনে উভয় পক্ষের বসার আগেই প্রতিপক্ষ চলে যান। তিনি আরও জানান, পরবর্তী সময়ে জমি নিয়ে বিরোধের ঘটনায় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। পাংশা থানা থেকে নোটিশ জারি করা হলেও আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ ওই জমিতে টিনের বেড়া ও ঘর নির্মাণের কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি। জসিম উদ্দিনের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে ওহেদুজ্জামান তাঁর কথিত ভাতিজিকে দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা করিয়েছেন। মামলাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন আরও দাবি করেন, মামলার বাদী ওই নারী এর আগেও এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন, যা অর্থের বিনিময়ে সমাধান করা হয়। এ ছাড়া ওই নারীর একাধিক বিয়ে হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে পার্শ্ববর্তী চায়ের দোকানদার মো. আনিসুর রহমান ও মো. উজ্জ্বল হোসেন জানান, আশপাশে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এমন ঘটনা ঘটলে আমরা অবশ্যই জানতাম। এদি‌কে অভিযুক্ত ওহেদুজ্জামান ও মামলার বাদী উম্মে হাবিবা বৃষ্টি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই), ফরিদপুরের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দে বলেন, “তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, বিচারের দাবি স্থানীয়দের

২

পদ্মায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ 

৩

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৪

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

৫

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

৬

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

৭

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

৮

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

৯

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

১০

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

১১

গোয়ালন্দে প্রসূতির চিকিৎসায় গুরুতর অনিয়মের অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

১২

গোয়ালন্দে ফিটনেস বিহীন ট্রাককে জরিমানা

১৩

দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ মাদকসেবীর কারাদণ্ড

১৪

রাজবাড়ী পৌরভার পূজা মন্ডপ প‌রিদর্শনে মেয়র প্রার্থী রোমান

১৫

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১৬

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

১৭

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১৮

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

১৯

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

২০