পাংশায় শ্বশুরকে গাছে বেঁধে রাখ‌লেন জামাই! - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ জুন ২০২৫, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় শ্বশুরকে গাছে বেঁধে রাখ‌লেন জামাই!

রাজবাড়ীবিডি ডেক্স ॥

রাজবাড়ীর পাংশা উপজেলায় পাওনা টাকা না পাওয়ায় শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে  উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনের শিকার শ্বশুর সাইদুল প্রামানিককে (৫০) উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত জামাই দাউদ মন্ডলসহ তিনজনকে আটক করে। আটক অন্য দুজন হলেন, দাউদ মন্ডলের বাবা মিজান মন্ডল ও ভাই নাজমুল মন্ডল। তাদের সকলের বাড়ি একই ইউনিয়নের সমসপুর গ্রামে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাইদুল প্রামানিকের বড় মেয়ের সঙ্গে দাউদ মন্ডলের বিয়ে হয় প্রায় ৭ বছর আগে। তবে বি‌য়ের আগে, শ্বশুর সাইদুল প্রামানিক  জামাই দাউদ মন্ডলের কাছ থেকে জমি লিজ দেওয়ার কথা বলে এক লক্ষ টাকা অগ্রিম নেন। কিন্তু জমি হস্তান্তর না হওয়ায় পরবর্তীতে দাউদ টাকা ফেরত চায়। এ সময় সাইদুল এক মাস সময় চান। কিন্তু দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও টাকা ফেরত দেননি তিনি। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও কোনও সুরাহা হয়নি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী সাইদুল প্রামানিককে উদ্ধার করি। অভিযুক্ত জামাই দাউদ মন্ডল, তার বাবা মিজান মন্ডল ও ভাই নাজমুল মন্ডলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। ঘটনার পেছনে পারিবারিক আর্থিক বিরোধ থাকলেও প্রকাশ্যে কাউকে গাছে বেঁধে নির্যাতন করা ফৌজদারি অপরাধ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০