গোয়ালন্দে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ জুলাই ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ দৌলতদিয়া টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার সরদার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি গোয়ালন্দ উপজেলার জলিল সরদার পাড়ার মো. মজিদ সরদারের ছেলে। এ বিষয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একই দিন বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দৌলতদিয়া ১ নম্বর বন্ধ ফেরিঘাটের ইট-সলিং সড়ক থেকে ২৫ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা সহ মো. শাওনুর রহমান চঞ্চল (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। শাওনুর মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার পশ্চিম বাস্তা গ্রামের মো. নূর আলম মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শাওনুরের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০