রাজবাড়ীতে ৭ লাখ টাকার চায়না দুয়ারি পুড়িয়ে ধ্বংস - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ অগাস্ট ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ৭ লাখ টাকার চায়না দুয়ারি পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১৫শ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় একজন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় বিলের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় তিন শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে সেগুলো রাজবাড়ী পৌর শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসান। অভিযান চলাকালে মাশালিয়া বিল সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণকে জীববৈচিত্র্য ও পোনা মাছ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসান বলেন, “মৎস্যভাণ্ডার খ্যাত মাশালিয়া বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছের প্রজনন নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন, আনসার সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ)” এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০