ব্র্যাকের উদ্যোগে রাজবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ অক্টোবর ২০২৫, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্র্যাকের উদ্যোগে রাজবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালন

কামাল হোসেন : “আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্যে ২০২৫ সালের বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলায় নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ, ভিশন স্প্রিং এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (রিডিং গ্লাসেস ফর লাইভলিহুডস)–এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পাংশা ব্র্যাক এরিয়া অফিসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ব্র্যাক অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক রাজবাড়ী জেলার জেলা সমন্বয়ক প্রণব কুমার রায়, ব্র্যাক এরিয়া ম্যানেজার মো. মজিবর রহমান, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রগতি এরিয়া ম্যানেজার মো. ফয়সাল শেখ, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরাইয়া আক্তার, এবং মাজেদ মোল্লা চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্ট সেলিম রেজা। এ সময় ব্র্যাকের স্বাস্থ্যসেবিকা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সুবিধাভোগীরাও উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের মূল লক্ষ্য। নিয়মিত চোখ পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও দৃষ্টিশক্তির সমস্যা হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তারা।
দিবসটি উপলক্ষে ব্র্যাক পাংশা এরিয়া অফিসে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পেরও আয়োজন করা হয়, যেখানে স্থানীয় জনগণ চোখের স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০