রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২ - Rajbari
কামাল হোসেন
১৫ এপ্রিল ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

রাজবাড়ীর পাংশায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই আসামিকে কুষ্টিয়ার সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০), সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার কুলটিয়া গ্রামের হাবিবুর রহমান রাজার ছেলে ও পাংশা পৌর তরুণদলের সভাপতি হাসিবুর রহমান অন্তর (৪০) এবং তার গাড়িচালক পারনারায়ণপুর গ্রামের মো. তায়জাল মুন্সীর ছেলে মো. বরকত মুন্সী (৩৪)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

ওই বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ৩০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে হাসিবুর রহমান অন্তর ও মো. বরকত মুন্সীসহ অন্যান্য আসামিরা রাজবাড়ী জেলার পাংশা থানার মৈশালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ এক নারীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তারা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে এবং অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-১০, ঢাকার অধিনায়কের কাছে সহায়তা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-১২-এর সহযোগিতায় কুষ্টিয়া সদর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০