গোয়ালন্দে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত দৌলতদিয়া চর কর্ণেরশন কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টিম এ অভিযানে অংশ নেয়। অভিযানকালে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের সময় ১০ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। অপর ২ জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় ২০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ মণ মা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, মা ইলিশ সংরক্ষণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। পদ্মা নদীকে ইলিশের নিরাপদ অভয়াশ্রমে পরিণত করতে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

২

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৩

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৪

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

৫

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

৬

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

৭

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

৮

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

৯

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১০

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১১

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১২

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১৫

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

১৭

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

১৮

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

১৯

কালুখালীতে মোটর শোভাযাত্রার কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

২০