জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে সম্পদ ও জীবনের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী বিআরটিএর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত। এছাড়া বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, এবং বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন হতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার, গতিসীমা মেনে চলা ও ট্রাফিক আইন মানলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে তিনজন মোটরসাইকেল চালককে মানসম্মত হেলমেট প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১০

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১১

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১২

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৩

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৪

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৫

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৬

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৮

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

২০