নারুয়া‌ ইউনিয়ন ভূ‌মি অ‌ফি‌সে খাজনায় টাকা বে‌শি নেবার অ‌ভি‌যোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ নভেম্বর ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারুয়া‌ ইউনিয়ন ভূ‌মি অ‌ফি‌সে খাজনায় টাকা বে‌শি নেবার অ‌ভি‌যোগ

রাজবাড়ী বা‌লিয়াকান্দির নারুয়া ইউনিয়ন ভূ‌মি অ‌ফি‌সে জ‌মির খাজনা প‌রি‌শো‌ধের সময় টাকা বে‌শি নেবার অ‌ভি‌যোগ উঠে‌ছে। ফ‌লে প্রতিকার চে‌য়ে লি‌খিত অ‌ভিযোগ ক‌রে‌ছেন ভুক্ত‌ভোগী কৃষক না‌সির শেখ। মঙ্গলবার বিকা‌লে বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) বরাবর এই অ‌ভি‌যোগ ক‌রা হয়।
অ‌ভি‌যোগ সু‌ত্রে জানাগে‌ছে, বা‌লিয়াকা‌ন্দি‌র নারুয়া ইউনিয়নের পাট‌কিয়াবাড়ী গ্রা‌মের জালাল শে‌খের ছে‌লে না‌সির শেখ। তি‌নি পেশায় একজন কৃষক। বড়ঘিকমলা মৌজার ৬৮ নং খ‌তিয়া‌নের খা‌লে‌কের নিকট থে‌কে জ‌মি ক্রয় ক‌রেন। ওই জ‌মির নামজারীর জন‌্য খাজনার র‌শিদ প্রয়োজন হয়। ৪ ন‌ভেম্বর মঙ্গলবার সকা‌লে নারুয়া ইউনিয়ন ভূ‌মি অ‌ফি‌সে গি‌য়ে জ‌মির খাজনা প‌রিশোধ কর‌তে চাইলে অ‌ফি‌সের কর্মচারী জিহাদ ১২ হাজার টাকা দাবী ক‌রে। অনু‌রো‌ধের পর এক পর্যা‌য়ে ৬ হাজার টাকায় রা‌জি হয়। প‌রে অ‌ফিসের  শীবা‌জীর হা‌তে নগদ ৬ হাজার টাকা দি‌লে সে তাৎক্ষ‌নিক ওই টাকা জিহা‌দের হা‌তে দেন । এর কিছু সময় পর জ‌মির মা‌লি‌কের কা‌ছে খাজনার র‌শিদ প্রদান ক‌রা হয়। র‌শি‌দে প‌রি‌শোধ দেখা‌নো হ‌য়ে‌ছে ৫৭৩ টাকা।
ভুক্তভোগী কৃষক না‌সির শেখ ব‌লেন, আমার কেনা জ‌মির খাজনা প‌রি‌শোধ কর‌তে ইউনিয়ন ভূ‌মি অ‌ফি‌সে যাই। প্রথ‌মে অ‌ফি‌সের জিহাদ ১২ হাজার টাকা চায়। প‌রে ৬ হাজার টাকা নি‌য়ে র‌শিদ দি‌লে দে‌খি সেখা‌নে ৫৭৩ টাকা লেখা। আমা‌র বাঁকী টাকা‌ ফেরত এবং দূর্নী‌তিবাজ কর্মকর্তা-কর্মচারীর বিচার চাই।
এ বিষয় জান‌তে অ‌ভিযুক্ত জিহা‌দের ফো‌নে একা‌ধিক বার ফোন দেওয়া হ‌লেও তি‌নি রি‌সিভ ক‌রেন নাই।
বা‌লিয়াকান্দির সহকারী ক‌শিনার (ভূ‌মি) এহসানুল হক শিপন ব‌লেন, অ‌ভি‌যোগ পে‌য়ে নারুয়া ইউনিয়ন ভূ‌মি অ‌ফি‌সের প্রধান সহকারীকে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে জিহাদ ও শিবাজী‌কে শোকজ কর‌তে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০