সন্তানকে শেষ বারের মত ছুয়ে দেখতে চায় মা  - Rajbari
মাসুদ রেজা শিশির 
৭ নভেম্বর ২০২৫, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্তানকে শেষ বারের মত ছুয়ে দেখতে চায় মা 

Oplus_131072

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর গ্রামের কিয়ামুদ্দিন মণ্ডলের ছেলে পারভেজ মণ্ডল (২৩) ভিয়েতনামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

৬ নভেম্বর  ভিয়েতনামের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে মাইক্রো বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত পারভেজ কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। অভাবের সংসারে বড় হওয়া এই যুবক ১৩ মাস আগে ৭ লাখ টাকা ঋণ ও ধার দেনা করে পরিবারের হাল ধরতে ভিয়েতনামে পাড়ি জমান। দুর্ঘটনার আগের দিন রাতে বাবার সঙ্গে শেষ কথা হয় তার। সে সময় পারভেজ বলেন বাবা শরীর ভালো না, কাল কাজে যাব না, ডাক্তার দেখাতে যাবো, আমার জন্য দোয়া কর। পরদিন সন্ধ্যায় মোটর সাইকেলে করে চিকিৎসকের কাছে যাওয়ার পথে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঐ গ্রামের ভিয়েতনামী  প্রবাসী সজীব মণ্ডল।

“দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পারভেজের কোম্পানিকে দিয়েছে। কোম্পানি জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে পরিবারকে মরদেহ দেখার অনুমতি দেওয়া হবে।” তবে এখন পর্যন্ত পরিবারকে কোনো ছবি বা ভিডিও দেখানো হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

নিহতের মা বলেন শেষ বারের মত একটু আমার ছেলেকে ছুয়ে দেখতে চেয়ে বলেন, ‘আমার ছেলেকে আমার বুকে ফিরে দে’। মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৩

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

৫

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

৬

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

৭

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

৮

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

৯

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

১৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

১৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

১৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

১৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

২০