গোয়ালন্দে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৯ নভেম্বর ২০২৫, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা। রবিবার (৯ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার আশ্রয়ন কেন্দ্রে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রয়াত কাদের মৃধার স্মরণে এই লাঠি খেলার আয়োজন করা হয়।

এতে বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালরা মাঠে প্রবেশ করে লাঠির নৈপুন্য দেখান। প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করে পাল্টা আঘাতের চেষ্টায় মেতে ওঠেন খেলোয়াড়রা। যা দেখে মুগ্ধ দর্শকদের করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে মাঠের চারপাশ। লাঠি খেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। মো. জামাল মুন্সি, মো. হান্নান মোল্লা ও হেলাল মোল্লার সার্বিক সহযোগিতা ও তত্ত্ববধানে দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহবায়ক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

গ্রামীণ ঐতিহ্যের পুনরুজ্জীবনে এমন আয়োজন ভবিষ্যত প্রজন্মের কাছে গ্রামবাংলার সংস্কৃতিকে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০