ডাক্তারদের কাজ কি রোগী মারা? - Rajbari
ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল, মেডিসিন বিশেষজ্ঞ ও লেখক, রংপুর স্পেশালাইজড হাসপাতাল
১০ নভেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাক্তারদের কাজ কি রোগী মারা?

প্রতিটি মানুষ তার পেশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এই পেশার উপর ভর করে তার সংসার চলে। যেমন একজন রাঁধুনী যদি রান্নাটা ভালো না করে তাহলে কেউ তাকে রান্নার জন্য ডাকবে না।

ডাক্তারদের প্রধান কাজ রোগীদের চিকিৎসা দেয়া।

রোগী সুস্থ বা অসুস্থ হওয়া পুরোপুরি মহান সৃষ্টিকর্তার উপর নির্ভর করে। পৃথিবীর কোন ডাক্তার চায় না তার রোগী মারা যাক, কারন রোগী মারা গেলে ডাক্তারের কোন লাভ, প্রমোশন, আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে না।

বরং রোগী খারাপ থাকলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, বই, গাইডলাইন পড়ি- এই রোগীর জন্য আর কি করা যায়? কি করলে রোগী সুস্থ হবে সে চেষ্টা করি।

আমাদের দেশে রোগী মারা গেলেই ডাক্তারের দোষ, রোগীর লোক বলেন- এই ডাক্তার রোগী মেরে ফেলছেন?? আরে এটা কোন কথা? ডাক্তার রোগী মারবেন কোন দুঃখে?

যা হোক, আমার মনে হয় আমাদের দেশে যদি চিকিৎসা ব্যবস্থার ধাপগুলো ঠিকমতো কাজ করতো, রেফারেল সিস্টেম থাকতো তাহলে জটিল রোগীরা সর্বোচ্চ কেয়ার পেতো তখন মানুষের এসব অভিযোগ থাকতো না। তাই আমি মনে করি চিকিৎসা ব্যবস্থার পুনর্বিন্যাস খুব জরুরী।

মানুষ যে কোন সমস্যা হলেই বিশেষজ্ঞ ডাক্তার না দেখিয়ে জিপি বা এমবিবিএস চিকিৎসক দেখান। জটিল রোগী হলে জিপি বা এমবিবিএস চিকিৎসক রেফার করলে তবেই বিশেষজ্ঞ চিকিৎসক এর কাছে যাবেন। এতে বিশেষজ্ঞ চিকিৎসকের উপর চাপ কম হবে, জটিল রোগিগুলো পর্যাপ্ত গুরুত্ব পাবে।

এসব পরিবর্তন সরকারী পদক্ষেপ ছাড়া সম্ভব নয়। তবে বর্তমানে যেসব বেসরকারি প্রতিষ্ঠান চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। কারন সরকার সকল চিকিৎসা সেবা সকল মানুষকে প্রদান করার ক্ষমতা রাখেন না।

রংপুরে কিছুদিন পূর্বে এনজিওগ্রাম শুরু হয়েছে, এই এনজিওগ্রাম, রিং পড়ানো সেট আপের জন্য প্রচুর ইনভেস্ট করতে হয়। এই এনজিওগ্রাম রংপুরে শুরু হওয়ায় সবচেয়ে বেশি লাভবান হবে রংপুরের মানুষ। কারন হার্ট এট্যাকের সবচেয়ে ভালো চিকিৎসা হলো প্রাইমারী পিসিআই বা রিং পড়ানো।

যেসব রোগীর রিং পড়াতে হয় তারা অত্যন্ত ক্রিটিকাল রোগী, এই রোগীদের যে কোন সময় যে কোন কিছু হয়ে যেতে পারে। আবার রিং পড়ানোর সময়ও রোগীর Cardiac arrest এর ঝুঁকি থাকে।

এসব কিছু বুঝেশুনে মেনে নিয়ে এনজিওগ্রাম এ যেতে হয়। যাহোক, রংপুর এ এনজিওগ্রাম এর যে নতুন দিগন্ত সূচনা হয়েছে সেটা যেন ব্যহত না হয় সেটা সবার খেয়াল রাখা উচিত। কারন এনজিওগ্রাম বন্ধ হয়ে গেলে ক্ষতি রংপুরের মানুষেরই হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০