বৃহস্পতিবার দুপুরে আকষ্মিক ভাবে দৌরতদিয়া ঘাট পরদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি।
এসময় তিনি ঘাট পরিদর্শনের এক পর্যায়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারি রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পরিদর্শন করেন। ওই ফেরিতে কর্মরত অনেকেই অনুপস্থিত এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার বিষয়টি পরীলক্ষিত হয়। এ সময় প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিসির তদারকি কর্মকর্তাসহ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির সকল কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন বিআইডব্লিউটিসির পরিচালক মো. আশিকুজ্জামানকে। এছাড়া দৌলতদিয়া ফেরি ঘাটের নানা সমস্যা চিহ্নিত ও ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
পরিদর্শন শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, আসন্ন দূর্গা পূজার লম্বা ছুটি উপলক্ষে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যাত্রী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে নৌরুট সরেজমি পরিদর্শন করছি। আমাদের সরকারের উদ্দেশ্য ভোগান্তিহীন যাত্রা। আমরক সেটাই নিশ্চিত করতে চাই।
তিনি আরো বলেন, চলাচলকারি ফেরিতে কিছু অনিয়ম নজরে এসেছে, সে বিষয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম, বিআইডব্লিউটিসির মহা ব্যাবস্থাপক (মেরিন) বাপ্পী কুমার অধিকারি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, বিআইডব্লিউটিসির উপ মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রীনাথ সাহা প্রমুখ।
মন্তব্য করুন