রাজবাড়ীতে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সদস্য গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সদস্য গ্রেপ্তার

Oplus_0

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় মোবাইল দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনায় চুরিকৃত তিনটি মোবাইল ফোনসহ আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য অনিক হোসেন (২৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

রবিবার (৯ নভেম্বর) রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন পূর্ব গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনিক রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের লিটন খানের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৮ অক্টোবর রাত আড়াইটার দিকে রাজবাড়ীর খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকার “মেসার্স আরাফ ট্রেডার্স” নামের মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন ও ৪টি এয়ারপড চুরি হয়। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর র‌্যাব-১০ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে তিনটি চুরিকৃত মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক স্বীকার করেছে, সে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফুলে ফুলে যেন ভুল না হয়ে যায়’ – সাংস্কৃতিক প্রতিমন্ত্রী খৈয়ম

কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে নষ্ট করলো দুর্বৃত্তরা

পাংশায় ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ গ্রেফতার ২

গোয়ালন্দে মাদকসহ ৪জন গ্রেপ্তার

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম

‘প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ -সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে মাদকাসক্তের লাঠিপেটায় বৃদ্ধ নিহত

রাজবাড়ীতে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

পাংশায় তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

রাজবাড়ী‌তে দুইটি বি‌দেশী পিস্তল, ৪ টি ম‌্যাগা‌জিন ও ৮ রাউন্ড গু‌লিসহ যুবক আটক

১১

পাংশায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১২

রাজবাড়ীতে ছয় মাদকসেবীর কারাদণ্ড

১৩

দেশকে সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো —সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ 

১৫

গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার

১৬

পাংশায় আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আধারে আবারও ব্যানার  

১৭

গোয়ালন্দে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল

১৮

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

মতাদর্শের ভিন্নতাই গণতন্ত্রের সৌন্দর্য -হারুন-অর-রশিদ এমপি

২০