রাজবাড়ী পাংশা উপজেলা ও পৌর বিএনপিও সহযোগী সংগঠনের আয়োজনে গোয়ালন্দ মোড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ শ্লোগান দানকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পরে রেল স্টেশন এলাকায় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব সেলিম সরদার, জেলা ছাত্র দলের নেতা সজীব রাজা প্রমুখ। এ সময় বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, অবিলম্বে মহাসচিবকে নিয়ে যারা নোংরামি করেছে বাজে কথা বলেছে তাদের নেতাদের বহিষ্কার করে দৃষ্টান্ত মুলক শাস্তি আওতায় আনতে হবে।
প্রসঙ্গত: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বহিষ্কার করেছে বিএনপি।
মন্তব্য করুন