গোয়ালন্দে আ’লীগ নেতার বিএনপিতে যোগদান - Rajbari
সিরাজুল ইসলাম
১১ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে আ’লীগ নেতার বিএনপিতে যোগদান

গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদল বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেছেন। তার এ যোগদানে এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) রাতে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

জানা যায়, গোয়ালন্দ বাজারের আড়ৎপট্রি এলাকার বাসিন্দা বাদল বিশ্বাস দীর্ঘদিন ধরে মাছের আড়তের ব্যাবসা করে আসছিলেন। পাশাপাশি গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা মো. নজরুল ইসলাম মন্ডলের ঘনিষ্ঠজন। তিনি তৎকালীন সময়ে পৌরসভার মেয়রের সাথে যোগসাজশে ক্ষমতার অপব্যাবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া দীর্ঘদিন আওয়ামীলীগ করেও অনেকেই কোন পদ না পেলেও বাদল বিশ^াস দলের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছিলেন।

নানা আলোচনা সমালোচনায় যোগাযোগ মাধ্যমে সরগরম রয়েছে ফেসবুক। হারন- অর রশিদ নামে একজন লিখেন `কড়া আদর্শিক বটে। আক্কাস মিয়ার কথা মনে পড়ে গেল। সে খালি দল পাল্টাইতো।।তখন মানুষ তাকে জিজ্ঞেস করলো আপনি শুধু দল বদলান কেন? উত্তরে বলেছিল আমি সরকারি দলের লোক। সরকার পাল্টে গেলে আমিও পাল্টে যাই। যাই হোক, সে এখন দোসর থেকে ওসুরে পরিনত হলো আর কি!’

জীবন শেখ নামে একজন লেখেেন পৌর আওয়ামী লীগের ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বক্তব্যর শেষে জয় বাংলা না বলার অনুরোধ রইলো সাবেক আওয়ামী লীগ নেতার।' জুলহাস মোল্লা নামে একজন লিখেন,বিএনপির কর্মী এত কম পড়েছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে।’ পরদেশী ইয়াকুব লিখেন, `দুগলামির একটা সিমা থাকা দরকার এরা নিজের সুবিধাতে বাপের নামও বদলাতে পারে।’

এ প্রসঙ্গে সাবেক আওয়ামী লীগ নেতা বাদল বিশ্বাস জানান, বিএনপিকে ভালোবেসে এই দলে যোগদান করেছেন। এছাড়া তিনগুণ মুল্যে পৌরসভায় জমি বিক্রির বিষয়টি তিনি অস্বীকার করে নায্য মুল্যে জমি বিক্রির দাবি করেন। রেলের জায়গা দখল করে তিনতলা ভবন নির্মান করা বিষয়ে বলেন, ‘রেল কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে আমার ভবন ভেঙে দিতে পারে। আমি প্রতিবছর ট্যাক্স দিয়ে রেল থেকে লিজ নিয়েছি।’

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদানের বিষয়টি দলের সাংগঠনিক কোন নির্দেশনা আমাদের কাছে নেই। যোগদানের বিষয়টি যাদের মাধ্যমে হয়েছে তারা জানেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১০

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১১

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

১২

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১৩

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১৪

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১৫

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৬

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৭

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৯

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০