পাংশায় ফসলি জমির মাটি বিক্রি, ১৩ জনের জেল-জরিমানা  - Rajbari
মাসুদ রেজা শিশির 
২৭ জানুয়ারী ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় ফসলি জমির মাটি বিক্রি, ১৩ জনের জেল-জরিমানা 

রাজবাড়ীর পাংশায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে ১৩ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইজন কে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকালে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাদ আহম্মেদ। এ সময় থানা পুলিশ ও সেনাবাহিনী ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- মো: আজাদ খা, মো: বাদশা মন্ডল, মো: আরিফুল ইসলাম, মো: মনা শেখ, মো: আমিন শেখ, মো: মলিন শেখ, মো: শান্ত শেখ, মো: শুকুর, মো: রোকনুজ, মো: রাসেল খান, মো: সজীব প্রামাণিক, মো: সোহাগ মন্ডল, মো: আল-আমীন। এরা সবাই মাটিবাহী গাড়ির চালক।

অন্যদিকে অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, মো: রাকিব হোসেন, মো: আসলাম প্রামাণিক। এদের মধ্যে একজন জমির মালিক ও অন্যজন ইটের ভাটার সাথে জড়িত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাদ আহম্মেদ বলেন, মঙ্গলবার বিকালে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় কৃষি জমির টপসয়েল কেটে ইটের ভাটায় বিক্রির দায়ে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ১৫ ধারা অনুযায়ী চিহিৃত দুই মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা ও ১৩ জন গাড়ি চালকের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০