প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.রাশেদ আল মাহামুদ তিতুমীর বলেছেন, ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হতো, তবে সেই প্রকল্প শেষ হওয়ার সীমা নির্ধারণ ছিলো না! এতে করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেত। তাই ব্যায় কমাতে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে।
রবিবার (২২ মার্চ) দুপুরে রাজবাড়ী পাংশা ও ঝিনাইদহের শৈলকুপা গড়াই নদীর উপর নির্মাণাধীন নাদুরিয়া গড়াই সেতু পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ২০২০ সালে এই সেতুর কাজ শুরু হলেও ২০২৬ সালে এসেও কাজ হয় নাই। অথচ কাজ শেষ হওয়ার কথা ছিলো ২০২৩ সালের মধ্যে। এই সেতুর মতো সারাদেশে পতিত সরকার প্রকল্প ব্যয় বৃদ্ধি করে আমাদের উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। সেখান থেকে মুক্তি পেতে আমরা সঠিক সময়ে প্রকল্প শেষ করতে কাজ করছি।
এ সময় আইন মন্ত্রী ও ঝিনাইদহ-৪ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মো: আসাদুজ্জামান বলেন, আজ ঠিকাদার এবং প্রশাসন কে নির্দিষ্ট একটি সময় বেঁধে দিয়েছি। আগামী ৭ নভেম্বর আমরা এ সেতু উদ্বোধন করতে করবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুর সালাম মিয়া প্রমুখ।
মন্তব্য করুন