যোগদান করেই দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৯ এপ্রিল ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যোগদান করেই দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে তিনি দেশের অন্যতম ব্যস্ত এই নৌপথের গুরুত্বপূর্ণ ঘাটে গিয়ে সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ঘাট এলাকার শৃঙ্খলা, যাত্রীসেবা, যানবাহন পারাপারের অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। বিশেষ করে গত মাসে দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘটে যাওয়া বাস ডুবির ঘটনার বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ঘটনার বিস্তারিত তথ্য জানতে চান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দৌলতদিয়া ফেরিঘাট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এখানে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো ধরনের অব্যবস্থাপনা বা অনিয়ম সহ্য করা হবে না। সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা সহ ঘাট সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ঘাট এলাকার সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং যাত্রীসেবার মান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় আম খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ  

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, ব্যাপক সংবর্ধনা 

ভোক্তার অধিকার নিশ্চিতকরণে রাজবাড়ীতে মতবিনিময় সভা

রাজবাড়ী সদর হাসপাতা‌লে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতর‌ণের অভি‌যোগ

রাজবাড়ীতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

রাজবাড়ীতে ইয়াবাসহ জুতার দোকানের কর্মচারী আটক

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় মামলা

গোয়ালন্দে সংরক্ষিত নারী এমপির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল, ঝুঁকিতে যাত্রীরা

১০

রাজবাড়ীতে ৪ মাদক সেবীর কারাদন্ড

১১

বহিষ্কার হচ্ছেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব খান

১২

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে রাজবাড়ীতে তিন পরিবহনকে জরিমানা

১৩

গোয়ালন্দ বিএনপি নেতার ভাঙারির দোকানে মিললো চোরাই মালামাল

১৪

দৌলতদিয়ায় চাঁদা না দেয়ায় কুপিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা

১৫

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

১৬

জামায়াতে ইসলামীর নারী এমপি’র উদ্যোগে গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

১৭

দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৮

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দৌলতদিয়ায় ডিসি-এসপি’র তৎপরতা

১৯

রাজবাড়ীর দুজন প্রবীণ সাংস্কৃতিক সংগঠকের উপর হামলার প্রতিবা‌দে মানববন্ধন

২০