রাজবাড়ীতে ইয়াবাসহ জুতার দোকানের কর্মচারী আটক - Rajbari
কামাল হোসেন
৩ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ইয়াবাসহ জুতার দোকানের কর্মচারী আটক

রাজবাড়ী পৌর শহরে জুতা বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসার অভিযোগে কর্মচারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে রাজবাড়ী বাজারের প্রধান সড়কের করিম সু হাউজে অভিযান চালিয়ে দুলাল সিকদার ওরফে সাদ্দাম (৩৬) নামে ওই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল ধুঞ্চি এলাকার আফাজউদ্দিন সিকদারের ছেলে এবং করিম সু হাউজের কর্মচারী।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলামের নেতৃত্বে এসআই শিমুল শেখ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজবাড়ী বাজারের প্রধান সড়ক সংলগ্ন করিম সু হাউজের দ্বিতীয় তলা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুলাল সিকদারকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. মফিজুল ইসলাম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জুতা বিক্রির আড়ালে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১০

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১১

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১২

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৩

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৪

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৫

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৭

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৮

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৯

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

২০