গোয়ালন্দে সংরক্ষিত নারী এমপির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে সংরক্ষিত নারী এমপির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Oplus_0

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরন্নিসা সিদ্দিকার আগমন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল এলাকার হাজীবাড়ী মসজিদ মাঠ প্রাঙ্গণে হাজীবাড়ী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা তেজগাঁও কলেজের সাবেক অধ্যাপক শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জালালউদ্দিন, কেন্দ্রীয় সূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নুরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ফরিদপুর আঞ্চলিক টিমের সদস্য মো. শামসুল আল বরাটী, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ফরিদপুর আঞ্চলিক দায়িত্বশীল নেত্রী নাজমুনন্নেসা এবং গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম আজম মীর মালত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস সহ দলীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরন্নিসা সিদ্দিকা বলেন, দেশের বিচারব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিকায়ন করা প্রয়োজন। তিনি বলেন, “বাংলাদেশ এখন আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই প্রেক্ষাপটে বিচার ও রাষ্ট্র পরিচালনার কাঠামোও যুগোপযোগী হওয়া জরুরি। আমরা চাই আধুনিক ও কোরআনের আদর্শভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালিত হোক।”

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১০

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১১

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১২

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৩

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৪

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৫

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৭

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৮

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৯

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

২০