অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে রাজবাড়ীতে তিন পরিবহনকে জরিমানা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে রাজবাড়ীতে তিন পরিবহনকে জরিমানা

ঈদযাত্রায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে রাজবাড়ীতে তিন পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত রবিবার (৩১ মে) বিকেল থেকে রাত পর্যন্ত রাজবাড়ী শহরের নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জনসাধারণের যাত্রাকে নিরাপদ রাখা ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজবাড়ী শহরের মুরগি ফার্ম এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় প্রতিটি বাস কাউন্টারে তদন্তপূর্বক নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা যাচাই করা হয় এবং বিভিন্ন পরিবহনের বাসে যাত্রীদের মতামত ও অভিযোগ যাচাই-বাছাই করা হয়। এ সময় বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে, সপ্তবর্ণা পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরতের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া জামান বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম বলেন, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাত্রীদের থেকে নেওয়ার কোন সুযোগ নেই। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের ভিত্তিতে ৩ পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০