রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০ জন শিশু ভর্তি রয়েছে।
এ পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় জেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ১৭ হাজার ৫০৮ জন শিশুকে এ বিশেষ টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে ২৭ হাজার ৪১০ জন শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হামের সংক্রমণ রোধে টিকাদানের বিকল্প নেই। তাই নির্ধারিত সময়ের মধ্যে অভিভাবকদের তাদের শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন