রাজবাড়ীতে পোল্ট্রি ফা‌র্মের দূর্গন্ধে অ‌তিষ্ঠ হ‌য়ে অপসার‌রের দা‌বি - Rajbari
রুবেলুর রহমান
৫ মে ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পোল্ট্রি ফা‌র্মের দূর্গন্ধে অ‌তিষ্ঠ হ‌য়ে অপসার‌রের দা‌বি

রাজবাড়ী‌তে অবৈধ ভা‌বে গ‌ড়ে ওঠা পোল্ট্রি (মুর‌গি) খামারের দুর্গন্ধে অ‌তিষ্ঠ হ‌য়ে খামার অপসার‌নের দা‌বি‌তে সংবাদ সম্মেলন করে‌ছে এক‌টি ভুক্ত‌ভোগী প‌রিবার।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কৈডাঙ্গা গ্রামের বাসিন্দা সুরুজ মিয়া সংবাদ সম্মেলন ক‌রে প‌রি‌বেশ রক্ষা সহ সুস্থ ভা‌বে বাঁচ‌তে খামার‌টি ব‌ন্ধের দা‌বি ক‌রেন।

তি‌নি অ‌ভিযোগ ক‌রে ব‌লেন, নিয়ম-নী‌তির তোয়াক্কা না করে তার বসতবাড়ীর ঘ‌রের সাথে লা‌গোয়া মন্ডল প‌ল্ট্রি ফার্ম না‌মে সো‌হেল মন্ডল নামে এক ব‌্যা‌ক্তি ফার্ম ক‌রে‌ছেন। এখানে প্রায় ৪ হাজার মুর‌গি রয়েছে। যার বর্জে‌্যর দূর্গন্ধে এখন বসবাস করা ক‌ঠিন হ‌য়ে প‌ড়ে‌ছে। দূর্গন্ধে প‌বিবা‌রের সদস‌্যদের শ্বাষকষ্ট, এলা‌র্জি সহ নানা অসুখ দেখা দি‌য়েছে এবং মশা-মা‌ছির উপদ্রব চরমা‌কা‌রে বে‌ড়ে‌ছে। প‌রি‌বেশ অধিদপ্তর, জেলা প্রশাসন সহ বি‌ভিন্ন দপ্ত‌রে একা‌ধিকবার অ‌ভি‌যোগ ক‌রেও অদৃশ‌্য কার‌ণে হয় নাই কোন প্রতিকার। ত‌বে অ‌ভিযো‌গের প্রেক্ষি‌তে নি‌ষেধাজ্ঞার নোটিশ দেয়া হ‌লেও তাদের এ বিষ‌য়ে কোন মাথা ব‌্যাথা নাই। খামারের কার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছে।

এদিকে প‌রিবা‌রের অন‌্যান‌্য সদসরা বলেন, এখা‌নে তারা বসবাস কর‌ছেন ৩০ বছর । এবং খামার‌টি হ‌য়ে‌ছে একবছর। দূর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে অ‌তিষ্ঠ হ‌য়ে গে‌ছেন। এবং নানা রো‌গে আক্রান্ত হচ্ছেন। দ্রুত খামার‌টি বন্ধ করা প্রয়োজন।

রাজবাড়ী প‌রি‌বেশ অধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক পার‌ভেজ আহ‌ম্মেদ ব‌লেন, এই পো‌ল্ট্রি ফার্মের বিরু‌দ্ধে অভিযোগ পে‌য়ে নো‌টিশ দি‌য়েছেন।‌ দ্বিতীয় নো‌টিশ প্রদানের পর আদাল‌তে মামলা দা‌য়ের করে ফার্মটি ব‌ন্ধের ব‌্যবস্থা কর‌বেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

১

রোহান হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

২

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ নারী আসামিসহ ৮ জন গ্রেপ্তার

৩

রাজবাড়ীতে ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড

৪

গোয়ালন্দে ফিটনেসবিহীন পরিবহন ও ৬টি মোটরসাইকেলকে দণ্ড

৫

গোয়ালন্দে পদ্মায় অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

৬

গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

৭

পদ্মায় নিখোঁজেরএকদিন পর শিশু’র লাশ উদ্ধার

৮

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি

৯

পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু

১০

কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

রাজবাড়ীতে প্রস্তা‌বিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল

১২

গোয়ালন্দে সড়ক নিরাপত্তায় ভ্রাম্যমান আদালতের অভিযান

১৩

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১৪

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, বিচারের দাবি স্থানীয়দের

১৫

পদ্মায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ 

১৬

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

১৭

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

১৮

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

১৯

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

২০