রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক মা ও শিশু - Rajbari
কামাল হোসেন
১৩ মে ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক মা ও শিশু

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দায় দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই মে) সকাল ১০টার দিকে সজ্জনকান্দায় সিএসএস কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফারজানা আক্তার (মেরী) (এমবিবিএস, ঢাকা), সিএমইউ (আল্ট্রা), মেডিকেল অফিসার, আরোগ্য সদন (প্রাঃ) হাসপাতাল, ফরিদপুর। এ সময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বক্কার সিদ্দিক, সহকারী রিজিওনাল ম্যানেজার মোঃ রেজাউল করিম জিয়া, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এ ক্যাম্পে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান বলেন, সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী আজ আমাদের মাঝে না থাকলেও তার মানবিক উদ্যোগগুলো এখনো চলমান রয়েছে। তিনি সবসময় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করতেন। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী অঞ্চলে ৫টি ব্রাঞ্চে বিনামূল্যে  সহস্রাধিক মা ও শিশুকে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। তিনি আরও বলেন, “তার স্মরণে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে আমরা তার আদর্শ ধরে রাখতে চাই। এভাবেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১০

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১১

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

১২

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১৩

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১৪

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১৫

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৬

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৭

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৯

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০